×

সারাদেশ

হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৯:৪০ পিএম

হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ। প্রতীকী ছবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হওয়ার ঘটনা খবর পাওয়া গেছে।

রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের গুরমার হাওড়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে উজ্জ্বল সরকার (২৫)। সে ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত যোগেশ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিববার বিকালে উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চার জেলে উজ্জল (২৫), বিপ্লব (৪০), বিনা (৩৫) ও উপসনা (৩৫) মিলে হাওড়ে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ করে হাওড়ে ঝড় উঠলে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক বিপ্লব, বিনা ও উপসনা সাঁতরে তীরে উঠতে পারলেও উজ্জল হাওরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও উজ্জ্বলকে পাওয়া যায়নি।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হোসেন জানিয়েছেন, নিখোঁজ জেলে উজ্জ্বলকে খুঁজতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে উদ্ধারের জন্য জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আগামীকাল ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App