×

সারাদেশ

মাটিয়ান হাওড়ে নৌকা ডুবে ২ যুবক নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম

মাটিয়ান হাওড়ে নৌকা ডুবে ২ যুবক নিখোঁজ

ফাইল ছবি

সুনামঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন।

রবিবার সন্ধ্যায় মাটিয়ান হাওড় থেকে বাড়ি ফেরার পথিমধ্যে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪০), একই গ্রামের মৃত মশ্রভ আলীর ছেলে শাহ আলম (৪১)।

নিখোঁজ আবুল ফয়েজের ভাতিজা আরিফুজ্জামান জানান, রবিবার সন্ধ্যায় তাহিরপুর সদর বাজার থেকে মাটিয়ান হাওড় দিয়ে ইঞ্জিনচালিত একটি ছোট কাঠবডি নৌকা দিয়ে ফয়েজ ও শাহ আলম বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার সময় হাওড়ে উত্তাল ঢেও ছিলো। এ সময় তাদের হাতে থাকা মুঠোফোন সচল ছিলো। কিছুক্ষণ পর তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তখনি আমাদের মাঝে টেনশন কাজ করছিলো। এর পর থেকে চারদিকে ফোন দিয়ে যোগাযোগ করতে থাকি তাদের সন্ধানে। পরে রাতেই পরিবারের লোকজন মাটিয়ার হাওড়ের বিভিন্ন প্রান্তে খোঁজাখুজি করতে থাকেন অনেক চেষ্টার পরেও তাদের সন্ধান মিলেনি। এক পর্যায়ে আশেপাশের লোকজন ও তাদের পরিবারের লোকজন ধারণা করলেন তারা দুজন ঝড়ের কবলে পড়ে হাওড়ে নিখোঁজ হয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ইফতেখার হোসেন জানান, নিখোঁজদের উদ্ধার করতে হাওড়ে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন

বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘অনিয়ম’, বিএনপির একাংশের বিক্ষোভ

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘অনিয়ম’, বিএনপির একাংশের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App