×

সারাদেশ

শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০১:৩৬ পিএম

শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ময়মনসিংহ পট্টিসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের একদিন পর সোমবার (২৮ আগষ্ট) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল বন্দর কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজী এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে তারা নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে শীতলক্ষ্যার তীরে তাদের লাশ ভেসে উঠে।

জানা গেছে, বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শীতলক্ষ্যায় গোসল করতে নেমে তারা ডুবে গিয়ে নিখোঁজ হয়।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App