×

সারাদেশ

দেবহাটায় দু’পক্ষের মারামারিতে আহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৭:৩৯ পিএম

দেবহাটায় দু’পক্ষের মারামারিতে আহত ৭

দেবহাটা থানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিষয়ে ভাই-ভাই বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় দু’পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চাঁদপুর শেখপাড়া এলাকায় এ মারপিটের ঘটনাটি ঘটে। এতে আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুরের মৃত শেখ আবুল ফজলের চার ছেলের মধ্যে বড় ছেলে শেখ রিয়াজুল ইসলাম ও মেজ ছেলে শেখ আবু সাঈদের সঙ্গে অপর দুই ছোটভাই শেখ আনারুল ইসলাম এবং শেখ খায়রুল ইসলামের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রিয়াজুল ইসলাম ও আবু সাঈদ বসতবাড়ির যে স্থানে যাতায়াতের পথ দাবি করে আসছিলেন, সেই একই স্থান নিজেদের অংশ দাবি করে প্রাচীর দিচ্ছিলেন অপর দুই ভাই আনারুল ও খায়রুল। সোমবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা দেখা দেয়। একপর্যায়ে তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের মারপিটে চার ভাইসহ তাদের স্ত্রী-সন্তান, বোন ও এক প্রতিবন্ধি ভাগ্নে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে আহতবস্থায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেবহাটা থানা পুলিশ। এদিকে মারপিটের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের তরফ থেকে একে অপরকে বিবাদী করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App