×

সারাদেশ

রামগড় চা বাগানে বজ্রপাতে আহত ৬ শ্রমিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম

রামগড় চা বাগানে বজ্রপাতে আহত ৬ শ্রমিক

চা বাগান। ছবি: রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ের পার্শ্ববর্তী ভূজপুরের ১ নম্বর বাগান বাজার ইউপির রামগড় চা বাগানে চা পাতা উত্তোলনের সময় বজ্রপাতে আহত হয়ে ৬ চা শ্রমিককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বেলা দেড়টার সময় বাগানের ৩১ নম্বর গেইটে হঠাৎ বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা চা শ্রমিকরা হলেন- রুমা (৩৫) স্বামী কুমদ, অর্চনা (৩৮) স্বামী সুভাস, অঞ্জলী রানী (৩৫) স্বামী খোকন, সিপন (৩৫) পিতা বিষ্ণু, লতামনি (৩০) স্বামী সয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে রীতা (৩৫) স্বামী সুমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের সবাই রামগড় চা বাগানের শ্রমিক।

রামগড় চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগর জানান, শ্রমিকরা বাগানের চা পাতা উত্তোলনে ব্যস্ত ছিলেন বজ্রপাতে আহত হলে তাদের উদ্ধার করে শ্রমিকরা হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় বাগানের কর্মরত শ্রমিকদের মাঝে আতংক ও ভয় ছড়িয়ে পড়ে।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকসানা ইয়াছমিন বলেন, দুপুরে বৃষ্টির পূর্বে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে আহত হয়ে পার্শ্বের রামগড় চা বাগানের ৬জন নারী পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App