×

সারাদেশ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় এইচএসসি পরীক্ষার্থী মালিয়া আক্তার মুন্নি (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মুন্নি উপজেলার গনেশপুর ইউপির কাঞ্চন খাঁপাড়া গ্রামের মন্টু খাঁর মেয়ে।

জানা গেছে, গতকাল (রবিবার) বাড়ি থেকে বাবার সাথে মোটরসাইকেল যোগে এইচএসসি পরীক্ষা দিতে প্রসাদপুর কেন্দ্রে যাচ্ছিলেন। পথে সাতবাড়িয়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের পিছন থেকে মুন্নি পাকা রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় মুন্নিকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App