×

সারাদেশ

অবকাঠামো খাতে উন্নয়নে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী: পার্বত্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৯:৫৩ পিএম

অবকাঠামো খাতে উন্নয়নে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী: পার্বত্যমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগ ক্ষমতায় আসায় দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, মানুষ এখন বিচ্ছিন্ন নয়। উন্নয়নের কারণে পাহাড় ও সমতলের মানুষ এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো খাতে উন্নয়নে প্রধানমন্ত্রী চমক দেখিয়েছেন। দেশের সব গ্রাম ও শহরের সব নাগরিকের কাছে উন্নয়নের সকল সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় এলজিইডি, বান্দরবান জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (চউবো) ও সড়ক জনপথ বিভাগের ২২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের উদ্বোধন করেন। এসময় মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রীর সঙ্গে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাহ আলম, লামা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জাবেদ কায়সার, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মোহাম্মদ শোয়েব, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে লামা-চকরিয়া সড়কের ইয়াংছায় ব্রিজ নির্মাণ, বাজার শেড, সড়ক, সেচের ড্রেইন মসজিদ মন্দির নির্মাণ। পরে মন্ত্রী দুটি উপজেলায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App