×

সারাদেশ

সালথায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৩:৪৭ পিএম

সালথায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

দিপ্ত মণ্ডল

ফরিদপুরের সালথায় বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দিপ্ত মণ্ডল নামে সাত বছর বয়সি এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত দিপ্ত মণ্ডল ওই গ্রামের কৃষক নিত্য মন্ডলের একমাত্র ছেলে।

দিপ্ত স্থানীয় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রথম শ্রেণির ছাত্র। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলের মতো হয়ে গেছেন তার মা-বাবা। ছোট্ট শিশুর এমন মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু।

নিহত শিশুর চাচা হৃদয় মন্ডল জানান, ভাতিজা দিপ্ত দুপুর ১২ টার দিকে স্কুল থেকে বাড়িতে আসে। পরে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সামনে বিলের মধ্যে একটি ডুঙায় চড়ে একা একা শাপলা তুলতে যায়। কিন্তু শাপলা তুলে বাড়িতে ফিরে আসা দেরি হওয়ায় দিপ্তর মা রিতা মণ্ডল বিলের পাড়িতে গিয়ে দেখেন তার সেন্ডেল ভাসছে। এমন অবস্থায় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন বিলের পানিতে নেমে দিপ্তর নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App