×

সারাদেশ

শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম

শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন

সরিষাবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। ছবি: মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া। দেশ এগিয়ে যাওয়া। আওয়ামী লীগ সরকার তথা বঙ্গবন্ধুকন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন এনেছে। দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্নভাবে গড়ে তুলেছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ আধুনিক ও উন্নত দেশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দলের নিবেদিত প্রাণ কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দক্ষ নেতৃত্ব তৈরি করতে হবে। দেশ উন্নয়নের পথে গেলেই নানা বাধা-বিপত্তি আসে, সকল বাধা বিপত্তি পদদলিত করেই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজারে মাদারগঞ্জের কয়রা বাজার, কাজিপুরের মনসুর নগর, সরিষাবাড়ীর বয়ড়া আব্দুল্লাহ মোড়, ধনবাড়ী উপজেলার কেন্দুয়া হয়ে ধনবাড়ী মহা সড়ক উন্নয়ন প্রকল্পের সরিষাবাড়ী উপজেলার অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।

ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ দেবনাথ, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহম্মদ আল ফরিদ, সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, ডোয়াইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দরবেশ আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App