×

সারাদেশ

রামপালের কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

রামপালের কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

রামপালের কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ। ছবি: বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের বাংলা-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রিপাবলিক অব মার্শাল আইল্যান্ডস-এর পতাকাবাহী বানিজ্যিক জাহাজ এমভি অ্যাস্পেন।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙ্গর করে। এর আগে ৯ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৭ হাজার ৫শ মেট্রিক টন কয়লা খালাস করে। চট্টগ্রাম বন্দরে খালাস করা কয়লা লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে।

এমভি অ্যাস্পেনর স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লি. এর সহকারী ব্যবস্থাপক(খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, মোংলা বন্দরে আসা ২৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে কয়লাগুলো লাইটার জাহাজে করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে পৌঁছানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App