×

সারাদেশ

রোয়াংছড়ি ও রুমা সড়ক পরিদর্শনে পার্বত্য সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ পিএম

রোয়াংছড়ি ও রুমা সড়ক পরিদর্শনে পার্বত্য সচিব

রোয়াংছড়ি ও রুমা সড়ক পরিদর্শনে পার্বত্য সচিব মো. মশিউর রহমান (এনডিসি)। ছবি: রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

রোয়াংছড়ি ও রুমা সড়ক পরিদর্শনে পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান (এনডিসি) বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলা যাওয়ার ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়ার সংযোগ সড়কের পরিদর্শন করেছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) পার্বত্য সচিব পরিদর্শনকালে আগামীতে টেকসই উন্নয়ন বাস্তবায়নের কাজ করা পরামর্শ প্রদান করেন। পরিদর্শন শেষে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিবিময় করেন তিনি। সভায় উপজেলা বিভিন্ন সার্বিককার্যক্রম ব্যাপারে খোঁজ খবর নেন তিনি।

মতবিনিময় সভায় ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপজেলা একমাত্র জনপ্রিয় পর্যটন স্পট বন্ধ থাকার ২০০ জনেরই অধিক পর্যটক গাইড বেকার ও বাণিজ্যিকভাবে এলাকার ক্ষতিগ্রস্ত ও পর্যটনটি দ্রুত খোলার বিষয়ে পার্বত্য সচিবকে জানালে তিনি বান্দরবান জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

রোয়াংছড়ি ও রুমা সড়ক পরিদর্শনে পার্বত্য সচিব

ইতিপূর্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়াধীন উন্নয়ন বোর্ডে পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রকল্প আওতায় ওয়াগই পাড়াস্থ পাড়া কেন্দ্রে কর্মকর্তা কর্তৃক পাড়াকর্মী ও কোমলমতি শিশুদের সাথে পার্বত্য সচিব শুভেচ্ছ বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, উপসচিব মোহাম্মদ হারুন অর-রশীদ, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি নির্বাহী কর্মকর্তা মো. খোশেদ আলম চৌধুরী, রোয়াংছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার এমএম ইয়াসিন আজিজ, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী মো.আবু বিন মোহাম্ম ইয়াছির আরাফাত, বান্দরবান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ রনি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App