×

সারাদেশ

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ পিএম

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রাম এলাকায় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৩৮) নামের এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রহিমা ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।

ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, বাকপ্রতিবন্ধী নারী রহিমা কানে কম শুনতেন। তাই রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেন আসার শব্দ শুনতে পারেননি। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App