×

সারাদেশ

সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সোহেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ এএম

সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সোহেল

ফাইল ছবি

নওগাঁর সাপাহার প্রেসক্লাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জাহাঙ্গীর আলম মানিক (দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার) সভাপতি ও সোহেল চৌধুরী রানা (দৈনিক নয়া শতাব্দী, উপচার ও জুমবাংলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় সাপাহার প্রেসক্লাবের অ্যাডহক কমিটির আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে কমিটি গঠন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় দুইটি পদের বিপরীতে সভাপতি পদে আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম মানিক দুইজন এবং সাধারণ সম্পাদক পদে ছাদেক উদ্দীন ও সোহেল চৌধুরী রানা দুইজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি উত্থাপন করেন।

সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে দুইটি পদের প্রার্থীদের মধ্যে সমঝোতা হলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জাহাঙ্গীর আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে সোহেল চৌধুরী রানাকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়। সভায় আরও সিদ্ধান্ত হয় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এসময় নির্বাচন পরিচালনার অ্যাডহক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম-আহ্বায়ক মরিয়ম বেগম সহ ৩১ সদস্যের মধ্যে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App