×

সারাদেশ

ময়মনসিংহ-৯ আসনে নিজেকে প্রার্থী ঘোষণা দিলেন স্বপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম

ময়মনসিংহ-৯ আসনে নিজেকে প্রার্থী ঘোষণা দিলেন স্বপন

নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুল মালেক চৌধুরী স্বপন। ছবি: নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন আব্দুল মালেক চৌধুরী স্বপন। তিনি নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বপন চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দেন। এ সময় আমি বিপুল ভোটে বিজয় লাভ করি। গত ২০১৮ সালে আবারও আমাকে নেত্রী নৌকা প্রতীক দেন। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেয়া হলে জননেত্রী শেখ হাসিনাকে নান্দাইল আসনটি উপহার দিতে পারবে।

এ সময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিকসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি নান্দাইল চৌরাস্তায় গণসংযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App