×

সারাদেশ

সরমঙ্গল ইউনিয়নবাসীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম

সরমঙ্গল ইউনিয়নবাসীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে ইউনিয়নবাসী। ছবি: দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে ইউনিয়নবাসী।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় দিরাই প্রেসক্লাবের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সরমঙ্গল গ্রামের মুরব্বি আব্দুস সামাদের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ফারদীন চৌধুরী, আবুল কালাম, জুলহান আহমেদ, রতন মিয়া, আজিজুর রহমান, মোহাম্মদ মিয়া, নিধু বৈষ্ণব, রামীম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জুয়েল নির্বাচিত হওয়ার পর একদিনও ইউনিয়নন কমপ্লেক্সে অফিস করেননি। উপজেলা সদরে অফিস করেন, যে কারণে চরম ভোগান্তিতে আছে ইউনিয়নবাসী। পরিচয়পত্র থেকে শুরু করে সরকারি যেকোনো সুবিধা সেবা পেতে হলেই গুনতে হয় টাকা। এর প্রতিবাদ করলেই হতে হয় হয়রানির শিকার। তার এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করার কারণে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে তার বাসায় ঢুকে পিটিয়েছে চেয়ারম্যান ও তার লোকজন। রাজাকারপুত্র ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের হাত থেকে ইউনিয়নবাসীকে বাঁচাতে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App