×

সারাদেশ

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ছবি: সংগৃহীত

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ছবি: ভোরের কাগজ

গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেছে। এ কারণে কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেয়া হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে খুলে দেয়া ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে ৯০ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, বর্তমান লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো আরো বৃদ্ধি পেলে স্পীলওয়ের গেইট খোলার পরিমাণ আরো বাড়ানো হতে পারে। তিনি জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এ কারণে হ্রদের উজান এবং ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই স্পিলওয়েল ১৬টি গেটের মাধ্যমে পানি ছাড়া শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত স্পিলওয়ে ছাড়া থাকবে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের নির্দেশে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের এলাকা পরিদর্শন করেছি এবং জলবিদ্যুৎ কর্তৃপক্ষ সকালে বাঁধ খুলে দিয়েছে। প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল (মিনস সী লেভেল)। বৃহস্পতিবার হ্রদে পানির পরিমাণ ছিল ১০৭.৫৪ এমএসএল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App