×

সারাদেশ

বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রীদের আড্ডা, রেস্টুরেন্টকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রীদের আড্ডা, রেস্টুরেন্টকে জরিমানা

বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রীদের আড্ডা, রেস্টুরেন্টকে জরিমানা। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের শিক্ষার্থীরা আড্ডা দেয়ায় এক রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোশারেফ হোসাইন।

অভিযানকালে তিনি ক্লাস ফাঁকি দিয়ে ওই চাইনিজ রেস্টুরেন্টে আড্ডা দেওয়া দশম শ্রেণির ৩ ছাত্রীকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য রেস্টুরেন্টে আড্ডা দেয়া শিক্ষার্থীরা দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদেরকে তাদের হাতে তুলে দেন এবং সন্তানদের চলাফেরা ও কাদের সঙ্গে মিশছে সে সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।

এ সময় বোয়ালমারী রেলস্টেশন সড়কে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টকে দণ্ডবিধির ২৯১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করে আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

হুথিকে নির্দেশ ইরানের হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ

মাহদী আমিন নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ

৪৫ বছর কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকারী ?

৪৫ বছর কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকারী ?

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App