×

সারাদেশ

রাইস কুকারে স্বর্ণ পাচারের চেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম

রাইস কুকারে স্বর্ণ পাচারের চেষ্টা

ছবি: ভোরের কাগজ

মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এক বিমান যাত্রীর কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ আলী (৩৪) নামে শারজাহ থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া এ স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকার বেশি বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, রাইস কুকারে লুকিয়ে স্বর্ণগুলো এনেছিলেন ওই যাত্রী। তাকে আটক করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। আটক মোহাম্মদ আলী'র (৩৩) বাড়ি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী গ্রামে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ কমিশনার মো. আহসান উল্যাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী মোহাম্মদ আলীর লাগেজ তল্লাশি করা হয়। সেখানে একটি রাইস কুকারের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি বলেন, রাইস কুকারের ভেতরের অংশ ভেঙ্গে ফেলে সেখানে স্বর্ণগুলো নেয়া হয়েছিল। ওপরে দেখতে রাইস কুকার মনে হলেও আসলে সেটি ছিল লোহার খাঁচা। স্ক্যানিংয়ে যাতে ধরা না পড়ে সেজন্য এ কৌশল নিয়েছিল।

আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে কাস্টমসের এ কর্মকর্তা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App