×

সারাদেশ

৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলো ভাসমান ২৯ জেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম

৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলো ভাসমান ২৯ জেলে

ছবি: ভোরের কাগজ

৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলো ভাসমান ২৯ জেলে

৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলো বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পরা ২৯ জেলে। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন চর তুফানিয়া থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

জানাগেছে, গত ১৫ সেপ্টেম্চট্টগ্রামের বাঁশখালী বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে আসে এফবি রহমত-ই ইলাহি নামের একটি জেলে ট্রলার। ১৭ সেপ্টেম্বর মাঝ সাগরে ইঞ্জিন বিকেল হয়ে যায় ট্রলারটির। চারদিন ধরে সমুদ্রে ভাসতে ভাসতে বৃহস্পতিবার দুপুরে ২৯ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। এসময় জেলেরা সাতার কেটে সমুদ্রের বুকে জেগে ওঠা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন তুফানিয়া চরে আশ্রয় নেয়। পরে সমুদ্র ঘেরা জনশূন্য দ্বীপে বসে তারা ৯৯৯-ফোন দিয়ে সহযোগিতা চায়। এরপর কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ রাঙ্গাবালী ক্যাম্পের সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন।

রাঙ্গাবালী কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আসাদুজ্জামান খান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তাৎক্ষণিক ছুটে যাই। দ্বীপে আটকা পরা দুর্ঘটনার শিকার জেলেদের উদ্ধার করে নিয়ে আসি। এরপর ট্রলারের মালিক পক্ষকে খবর দিয়ে তাদের কাছে জীবিত অবস্থায় ২৯ জেলেকে পৌঁছে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App