×

সারাদেশ

আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় বিস্ফোরণে কানিজ খাদিজা নিপা (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৩ জন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সোহান তালুকদার (৪৫), তার স্ত্রী সায়মা আক্তার (৪০) ও মৃত নিপার মা হাসিনা মমতাজ (৫৫)।

দগ্ধ সোহানের ভাগিনা ফাহিম মোল্লা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারের পাশে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান এবং তার স্ত্রী সায়মা। তাদের পাশের বাসায় থাকেন নিপা। রাত বারোটার দিকে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি ওই বাসা থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সকালে তাদেরকে শেখ হাসিনা ইনস্টিটিউটে নিয়ে আসেন।

ফাহিম আরও জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকুরি করেন। তবে তার স্ত্রী সায়মা গৃহিণী। আর তাদের পাশের বাসায় ভাড়া থাকে নিপা। কয়েকদিন আগে নিপার মা হাসিনা মমতাজ ওই বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে আগুনে তারা ৪ জনই দগ্ধ হয়েছেন। তবে কি থেকে এই বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেননি ফাহিম।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিপার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে আনার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া হাসিনার শরীরের ৫৫ শতাংশ, সোহানের ১০০ শতাংশ এবং সায়মার ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই খুবই আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App