×

সারাদেশ

ঝিকরগাছায় দশটি সোনার বারসহ আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

ঝিকরগাছায় দশটি সোনার বারসহ আটক ২

ঝিকরগাছায় দশটি সোনার বারসহ আটক ২। ছবি: ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় পাচারের সময় আনুমানিক ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০ পিচ সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাজান আলীর ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে শাহীন আলম (৩৩)।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজার হতে স্বর্ণসহ তাদের আটক করা হয়। এ সময় স্বর্ণসহ দুইটি পালসার মোটরসাইকেল, নগদ টাকা জব্দ করা হয়।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, স্বর্ণের একটি বড় চালান পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কায়েমকোলা বাজারে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুজনের শরীর তল্লাশি করা হয়। এতে মাসুম বিল্লাহর কোমরে বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশটি সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে চার পিসের প্রতিটির ওজন এক কেজি, বাকি ছয় পিসের ওজন প্রতিটি একশ গ্রাম।

তিনি আরও জানান, আটককৃত আসামিদের ঝিকরগাছা থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কাজ চলমান।

আসামির শরীর তল্লাশির সময় ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান, থানার ওসি সুমন ভক্তসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App