×

সারাদেশ

পানছড়িতে গাঁজা ও ভারতীয় কসমেটিক সহ দু’জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ পিএম

পানছড়িতে গাঁজা ও ভারতীয় কসমেটিক সহ দু’জন আটক

ছবি: ভোরের কাগজ

জেলার পানছড়িতে এক কেজি গাঁজা ও ১ হাজার ২৬৫ পিছ অবৈধ ভারতীয় পন্ডস টেলকম পাউডারসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ।

পানছড়ি থানা পুলিশ সুত্রে জানা যায়, মাদক,চোরাচালান ও অপরাধ দমনের নিয়মিত টহলে শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের কুড়াদিয়াছড়া এলাকা থেকে দু’জনকে এক কেজি গাঁজা ও ১২৬৫ পিছ ভারতীয় পন্ডস টেলকম পাউডার সহ আটক করে।

আটককৃতরা হলেন- পানছড়ির নকুল মাষ্টার টিলার অজিত বড়ুয়ার ছেলে পিয়ান বড়ুয়া (২১) ও মোহাম্মদপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মো. বেলাল হোসেন ( ২০)।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) অনিক কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২৪ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে খাগড়াছড়ি সদর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশের মাদক, চোরাচালান ও অপরাধ দমনের নিয়মিত টহল অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

বিপুল হেরোইনসহ আটক ১

বিপুল হেরোইনসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App