×

সারাদেশ

চাটমোহরে ৮ কেজি গাঁজাসহ আটক ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম

চাটমোহরে ৮ কেজি গাঁজাসহ আটক ৫

পাবনার চাটমোহর উপজেলার জাবোরকল এলাকায় ৮ কেজি গাঁজাসহ ৫ জন কে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে একটি সিএনজি অটো রিক্সা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার প্রতাপপুর এলাকার সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮), পশ্চিম সাধুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মিনহাজ (৩০), চরভাবানীপুর এলাকার ওয়াজ্জেল প্রামাণিকের ছেলে শামিম পারভেজ সলক (৩১), রবিউল ইসলামের ছেলে শিপন (২৬) ও রুবেল প্রামাণিকের ছেলে ওয়াসিম (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর-মান্নাননগর সড়কের জাবোরকোল মসজিদ এলাকায় একটি নাম্বার বিহীন অটো রিক্সার গতি রোধ করলে অটোর যাত্রী ২ জন দৌড়ে পালাতে থাকে। পরে এলাকাবাসীর সহযোগীতায় তাদের সহ যাত্রী ও চালককে আটক করলে তাদের দেওয়া তথ্য মতে সিএনজি রিক্সার ভেতর থেকে ৩ টি ব্যাগ থেকে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App