×

সারাদেশ

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

রংপুরের তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে নিজস্ব তহবিল থেকে দৈনন্দিন ব্যবহার্য উপকরণ উপহার দিচ্ছেন সুমনা আক্তার লিলি। ছবি: ভোরের কাগজ

রংপুরের তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে নিজস্ব তহবিল থেকে দৈনন্দিন ব্যবহার্য উপকরণ উপহার দিলেন সুমনা আক্তার লিলি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রহিমাপুর মন্ডলপাড়া গ্রামে এসব উপহার সামগ্রী বিতরণ করেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুমনা আক্তার লিলি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য তুহিনুর ইসলাম তুহিন, হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য শাহজালাল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুমনা আক্তার লিলি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আজকে যেসব উপহার দেয়া হলো তা আমার ব্যক্তিগত অর্থায়নে দেয়া হলেও আমি এই উপহার সামগ্রী দিলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

আরেক প্রশ্নের উত্তরে লিলি বলেন, সাধারণ মানুষ আমাকে চাচ্ছেন। তাই আমি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়েছি। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি শতভাগ আশাবাদী আমি মনোনয়ন পাবো। তবে মনোনয়ন পাই আর না পাই, সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে যেমন আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App