×

সারাদেশ

ফেনীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম

ফেনীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ফেনীতে বাসচাপায় নিহত। ছবি: সংগৃহীত

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসচাপায় সাবেক সেনা কর্মকর্তাসহ তিন সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালক।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবেক সেনা কর্মকর্তার ভাই ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮)। অপর নিহতের পরিচয় মেলেনি। আহত সিএনজি অটোরিকশাচালকের নাম মনা মিয়া (৩০)।

সাদেক হোসেন জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে তারা নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App