×

সারাদেশ

আলফাডাঙ্গায় এইচপিভি টিকদান কর্মসূচি উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ পিএম

আলফাডাঙ্গায় এইচপিভি টিকদান কর্মসূচি উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এইচপিভি টিকদান কর্মসূচি উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মৃলত এইচপিভি (হিউম্যান পেপিলোমা ভাইরাস) ভ্যাকসিন টিকাদান কর্মসূচি জোরদার ও প্রচার করণের লক্ষে ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এ ওরিয়েন্টেশন সভা আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

রবিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও এমসি তামিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন , আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান প্রমুখ।

কর্মশালায় ৫০ জন নারী শিক্ষক ও অন্য ধর্মাবলম্বী নারী নেতৃবৃন্দ অংশ নেন।

৪ অক্টোবর থেকে সারা দেশে একযোগে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বয়োঃসন্ধির সূচনা লগ্নেই ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এইচপিভি সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশে ১০-১৪ বছর বয়সী ছাত্রীদের সিংহভাগ ৫ম-৯ম শ্রেণি বা সমমানের শ্রেণিতে অধ্যায়নরত। এ কারণে ১০ বছর বয়সী ছাত্রীদের ক্ষেত্রে ৫ম শ্রেণি ও ১১-১৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৬ষ্ঠ-৯ম শ্রেণির ছাত্রীদেরকে উদ্দিষ্ট জনগোষ্ঠী হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রধান ধাপে আলফাডাঙ্গা উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে এ ভ্যাকসিন প্রদান করা হবে।

প্রসঙ্গ, এ জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। টিকাদান কর্মসূচি সফল করতে ওরিয়েন্টেশন সভায় সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App