×

সারাদেশ

সিকিমে নিখোঁজ নাগরিকের মরদেহ তিস্তায় উদ্ধার 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ পিএম

সিকিমে নিখোঁজ নাগরিকের মরদেহ তিস্তায় উদ্ধার 

ভারতের সিকিমে নিখোঁজ নাগরিকের মরদেহ তিস্তায় উদ্ধার। ছবি: রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট

নীলফামারীর ডিমলায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজদের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খগা খড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে মরদেহটি হস্তান্তর করে বিজিবি। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের নাম পরিচয় মিলেনি।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে ভোরের কাগজ সাংবাদিক রবিউল ইসলাম বাবুলকে বলেন, সকাল ৮টার দিকে কিছামত চরে অজ্ঞাত ৩৮ বছর বয়সী এক যুবকের মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে সংবাদ দেয় স্থানীয়রা। পরবর্তীতে বিজিবি ডিমলা থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, বিএসএফ ও ভারতীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মরদেহটি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও বলেন, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সিকিমের বন্যায় নিখোঁজদের মধ্যে একজনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App