×

সারাদেশ

পিকআপভ্যান চাপায় ২ নারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০২:৪৩ পিএম

পিকআপভ্যান চাপায় ২ নারীর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে পিকআপভ্যানের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের বইলর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)। ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সুমি আক্তার ও আম্বিয়া খাতুন বৈলর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় ঢাকাগ্রামী দ্রুত গতির একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

এসআই বিল্লাল হোসেন বলেন, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App