×

সারাদেশ

ত্রিশালে বাসচাপায় নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ এএম

ত্রিশালে বাসচাপায় নিহত ৬

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বরাতে পুলিশ জানায়, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে আরো একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App