×

সারাদেশ

শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৪:২৮ পিএম

শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী আটক

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের লুৎফর রহমানের পুত্র হাবিল মিয়া (২৩) ও একই এলাকার ছমির আলীর পুত্র মো. সাইদুর রহমান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে থানার এসআই মোহন রায় সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি পিকআপ যোগে একদল মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এরপর চেকপোস্ট পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। তখন তাদের কাছ থেকে ১১৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদকরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App