×

সারাদেশ

বাল্যবিয়ে বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৯:২৭ পিএম

বাল্যবিয়ে বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ

ছবি: ভোরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার খলিলগঞ্জস্থ অভিনন্দন কনভেশন সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজারহাট উপজেলা সমাজ সেবা অফিসার মো. মশিউর রহমান, সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মনজুর আহমেদ, নাজিম খাঁ সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মো. সিরাজুল ইসলাম ফারুকী, ইমাম মো. আবু হানিফ সহ আরো অনেকে। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় প্রমূখ। বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে হলে এডিস মশার বিস্তার রোধে কিছু সহজ নিয়ম কানুন মেনে সকলকে সচেতন হতে হবে। এবং বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App