×

সারাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক ও মানবতার দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক ও মানবতার দল

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন,বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক মানবতার দল। বর্তমান সরকারের আমলে এরাষ্ট্রে কোন বৈষম্য নেই। সবাই এদেশের নাগরিক। রবিবার (২২ অক্টোবর) দিনব্যাপী চাঁদপুরের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,যারা গণতন্ত্র ও সংবিধান বিশ্বাস করে না, তারাই নানান ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির দোসররা নির্বাচন নিয়ে স্বৈরাচারী পন্থা অবলম্বন করছে। আওয়ামী লীগ সরকার সবসময় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করে যাচ্ছে। এসময় উপজেলার ঘাগড়া,করইশ,মাসিমপুর সার্বজনীন দূর্গা মন্দির,উত্তর রাজাপুর,গোবিন্দপুর,ডুমুরিয়া, কোয়া পোদ্দার বাড়ি দূর্গা মন্দির,করইয়া সার্বজনীন দূর্গা মন্দির সহ ১৭টি দূর্গা মন্দির পরিদর্শন করেন ড. সেলিম মাহমুদ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক মানিক ভৌমিক,কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার,সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাবেক সভাপতি রাকিবুল হাসান,সদস্য সন্তোষ চন্দ্র সেন, পৌর কাউন্সিলর মাসুদ আলম,আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম,পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকার, যুগ্ম-আহবায়ক সুবজিৎ দাস,সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন লিটন সহ দলীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App