×

সারাদেশ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম

আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু

ছবি: ভোরের কাগজ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু
আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু
আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু।

রবিবার মহা অষ্টমীতে (২২ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভা কার্যালয় হতে বিশাল একটি মোটর সাইকেল বহর নিয়ে হিন্দু সম্প্রদায়ে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার পৌর এলাকার প্রতিটি মণ্ডপ পরিদর্শন করেন মেয়র আলী আকসাদ ঝন্টু।

পরিদর্শনকালে পৌর মেয়র মো.আলী আকসাদ ঝন্টু পৌরসভার হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। সেইসাথে প্রতিটি পূজামণ্ডপে অর্থনৈতিক সহযোগীতা করেন।

এ সময় পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

সব মন্দির ও মণ্ডপে উৎসবের আমেজে পূজা উদযাপন করার লক্ষে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মেয়র আলী আকসাদ ঝন্টু তাঁর বক্তব্যে আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ধর্মের মানুষের জান মাল নিরাপত্তায় এই নির্বাচনে প্রিয় দল আওয়ামী লীগকে আবার ক্ষমতাই আনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উন্নয়ন হবে।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, প্যানেল মেয়র ইউসুফ মুন্সী, পৌর কাউন্সিলর এনায়েত হোসেন, নুর ইসলাম, রোমানসহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মচারীগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App