×

সারাদেশ

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নান্দাইলের একই পরিবারের চারজনসহ নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১২:২২ পিএম

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নান্দাইলের একই পরিবারের চারজনসহ নিহত ৫

ছবি: ভোরের কাগজ

পরিবারের চার সদস্যকে নিয়ে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন সুজন মিয়া (৩৫)। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনায় সুজনসহ তার স্ত্রী ফাতেমা (৩০), দুই ছেলে সজীব (৮) ও ইসমাইল (৫) মৃত্যুবরণ করে।

নিহত সুজন উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গাংগাইলপাড়া গ্রামের রইছ উদ্দিনের পুত্র। এ দুর্ঘটনায় মুশুলী ইউনিয়নের মুশুলী গ্রামের হিরা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সুজনের ভাই মিজান মিয়া দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ দেখে তিনি বার বার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া নিহতের অপর ভাই স্বপন মিয়া বলেন, আমরা তিনভাই ঢাকায় থাকি। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য গত শুক্রবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আজকে আমিসহ ভাইয়ের পরিবার নিয়ে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলাম। ট্রেন ভৈরব রেলস্টেশনের আউটার অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে আমাদের ট্রেনের সঙ্গে সংঘর্ষ বাঁধায়। এতে মুহূর্তে ছিটকে যায় আমাদের বগি। আমি বেঁচে গেলেও আমার পরিবারের চারজন ঘটনাস্থলে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App