×

সারাদেশ

আলফাডাঙ্গা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে নানা কর্ম পরিকল্পনার উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম

আলফাডাঙ্গা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে নানা কর্ম পরিকল্পনার উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ (২৯ অক্টোবর- ০৪ নভেম্বর) উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা কর্তৃক গৃহীত নানা কর্ম পরিকল্পনার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মালোপাড়া এলাকায় এ কর্ম পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।

কর্ম পরিকল্পনার শুরুর প্রথম দিনে ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন, বদ্ধ পানি নিষ্কাশন, ঝোপঝার পরিস্কার, বিষাক্ত জীবাণুনাশক পাউডার ছিটানো ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পৌর প্রশাসনিক কর্মকর্তা হারুনার রশীদসহ পৌর কাউন্সিলরগণ ও পৌর কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু ভোরের কাগজকে জানান, ‘ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে প্রজনন স্থান নষ্ট করার জন্য সচেতনতা তৈরির লক্ষে ২৯ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পরিচ্ছন্নতা অভিযানে পৌর এলাকার হটস্পটে এডিস মশা এবং মশার প্রজনন স্থানগুলোতে শনাক্ত ও নির্মূলসহ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে সচেতন করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App