×

সারাদেশ

হাইকোর্টের আদেশে কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ পিএম

হাইকোর্টের আদেশে কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার কারাগারে থাকা এক আসামির সঙ্গে পাঁচ লাখ এক টাকা দেনমোহরে বাদীর বিয়ে দেয়া হয়েছে। হাইকোর্টের আদেশে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উভয় পক্ষের একজন করে অভিভাবক উপস্থিতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করে কারাগারের সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার গণমাধ্যমকে জানান, হাইকোর্টের আদেশে এক হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। ওই হাজতির নাম রায়হান হোসেন (২৬)। তিনি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সতিঝিরগাঁওর ছমির আলীর ছেলে। মামলার বাদীর বাড়িও একই জেলার কুলাউড়া উপজেলার উচলাপাড়া গ্রামে। সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার বলেন, গত বছরের ২৬ মে কুলাউড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। পরে ওই মামলায় রায়হানকে গ্রেপ্তার করে এই কারাগারে রাখা হয়েছে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে মামলার বাদীর সঙ্গে আজ বিয়ে হয়। তিনি আরো জানান, পরিচয়ের সূত্র ধরে আসামি ও বাদীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজনরে মধ্যে বিবাদ হয়। এ ঘটনার পর রায়হানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App