×

সারাদেশ

পুলিশের গুলিতে পুলিশ আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১২:৫১ পিএম

পুলিশের গুলিতে পুলিশ আহত

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানার ভিতর এক পুলিশ কনস্টবলের শটগানের মিস ফায়ারে আরেক কনস্টবল আহত হয়েছেন। আহত কনস্টবল টিপু সুলতানকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

আহত কনস্টবল টিপু সুলতান ও কনস্টবল বাবুল জানান, তারা দুজনেই আড়াইহাজার থানায় কর্মরত। সকালে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। থানার ভিতরেই বাবুল তার নিজের শটগান পরিষ্কার করার সময় সেখান থেকে মিসফায়ার হয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের পশ্চাদাংশে, পায়ের রানে, পিঠে ও কপালের পাশে গুলিবিদ্ধ হয়।

আহত অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে বেলা ১১ টার দিকে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, টিপু সুলতানের অবস্থা গুরুতর না। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App