×

সারাদেশ

উপসচিব হলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম

উপসচিব হলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ

মমতাজ বেগম। ছবি: ভোরের কাগজ

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগমকে (শিক্ষা ও আইটি) উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গত শনিবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে মমতাজ বেগম ছাড়াও প্রশাসনে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার আরো ২৪০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। উপসচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মমতাজ বেগম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সরদার ও আলেয়া বেগমের দ্বিতীয় সন্তান। বর্তমানে তিনি ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন কর্মস্থলে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মমতাজ বেগম এর আগে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতীকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পান। এছাড়াও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি জেলা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ 'জয়িতা' হিসেবে পুরস্কার পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App