×

সারাদেশ

বিএসসি' র আগামী এজিএম হবে জাহাজে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

বিএসসি' র আগামী এজিএম হবে জাহাজে

ছবি: ভোরের কাগজ

জাতীয় পতাকাবাহী বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ২১টি সমুদ্রগামী জাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, আগামীতে বার্ষিক সাধারণ সভা বঙ্গোপসাগরে জাহাজে করারও একটি ইচ্ছে রয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মোহনা হলরুমে বিএসসি'র ৪৬তম এজিএম-এ (বার্ষিক সাধারণ সভা)স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেয়ার হোল্ডারদের উদ্দেশে তিনি বলেন, কোভিডকালে বিরাট সংকটে ছিল বিএসসি। আপনারা আস্থা ও বিশ্বাস রেখেছিলেন। ২০২২-২৩ অর্থবছরে বিএসসির শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এজিএমে অনুমোদন হয়েছে। কর সমন্বয়ের পর ২৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট লাভ হয়েছে। ৩১৮তম সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে করার। আগামীতে সাগরে ভেসে ভেসে এজিএম করার পরিকল্পনা রয়েছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মো. জিয়াউল হক বলেন, ২০২২-২৩ অর্থবছরে মোট আয় ৬৬৭ দশমিক ২৩ কোটি টাকা। মোট ব্যয় ৩৭৫ দশমিক ৬৪ কোটি টাকা। ২৪৬ দশমিক ২৯ কোটি টাকা। এর আগের অর্থবছরের চেয়ে নিট আয় বেড়েছে ২০ দশমিক ৪৮ শতাংশ। বিএসসিকে ৩ বিলিয়ন ডলার সাহায্য দেবে একটি বিদেশি সংস্থা। আমরা দেশের প্রধান শিপিং সংস্থা হতে চাই। কার্বন নিঃসরণ কমাতে ডুয়েল ফুয়েল কনটেইনার জাহাজ তৈরির পরিকল্পনা রয়েছে। শিপিং সম্পর্কিত আইন মেনে সময়ানুগ সিদ্ধান্ত, কৌশল নিয়ে বিএসসি এগিয়ে যাচ্ছে। বিএসসির আয় বাড়লে শেয়ার হোল্ডারদের বেশি লভ্যাংশ দেয়া হবে। এজিএমে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান, বিএসসির সদস্য ড. পীযূষ দত্ত, পরিচালক (প্রযুক্তি) মো. ইউসুফ, মোস্তফা জামানুল বাহার প্রমুখ। নৌ প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি বিএসসি প্রতিষ্ঠা করেছিলেন। আন্তর্জাতিক নৌপথে নিজস্ব জাহাজ দিয়ে আমদানি-রপ্তানি পরিচালনা করতে বিএসসি গড়েছিলেন তিনি। ‘বাংলার দূত’ প্রথম জাহাজ বিএসসির। নৌ প্রতিমন্ত্রী বলেন, শেয়ার হোল্ডারদের গঠনমূলক সমালোচনা পরামর্শ আমাদের কাম্য। বিএসসির উন্নয়নে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ছয়টি নতুন জাহাজ কেনা হয়েছে।তিনি বলেন, ফ্ল্যাগ ভ্যাসেল অ্যাক্ট অনুযায়ী পণ্য পরিবহনে বিএসসি অগ্রাধিকার পাবে। তিনি বলেন, বিএসসির জাহাজে মেরিন একাডেমির ক্যাডেট নিয়োগ করা হচ্ছে। নারী ক্যাডেটদের এক বছরের প্রশিক্ষণ দিচ্ছে। পৃথিবীর নবম মেরিটাইম ইউনিভার্সিটি চট্টগ্রামে গড়ে তোলা হচ্ছে। চারটি নতুন মেরিন একাডেমি করেছে সরকার। আরও তিনটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মেরিটাইম সেক্টরে দক্ষ জনশক্তি গড়তে সরকার কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App