×

সারাদেশ

ভারতের আমরি হাসপাতালের তথ্যকেন্দ্র এখন খুলনায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম

ভারতের আমরি হাসপাতালের তথ্যকেন্দ্র এখন খুলনায়

ছবি: ভোরের কাগজ

খুলনার সোনাডাঙ্গা এলাকার আমীন ম্যানসনে ভারতের অন্যতম সেরা বেসরকারী স্বাস্থ্য পরিসেবাকারী আমরি হাসপাতাল তাদের তথ্যকেন্দ্র খুলেছে। এর ফলে স্থানীয়রা অত্যাধুনিক চিকিৎসা সেবাসহ স্বাস্থ্য বিষয়ক নানা সুবিধা পাবে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে হাসপাতালটির কর্ণধার রূপক বড়ুয়ার উপস্থিতিতে তথ্যকেন্দ্রটি উদ্বোধন করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন প্রথিতযশা স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক দত্ত।

উদ্বোধন অনুষ্ঠানে বড়ুয়া বলেন, “বাংলাদেশবাসীর সঙ্গে আমরি হাসপাতালের সম্পর্ক বহুদিনের। খুলনা তথা বাংলাদেশের সকল মানুষকে কোলকাতার চারটি হাসপাতালের শ্রেষ্ঠতম চিকিৎসক ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে চিকিৎসা পরিসেবা দেয়া হয়ে থাকে তা পৌঁছে দিতেই এ তথ্যকেন্দ্রটি চালু করা হয়েছে। এখন থেকে খুলনাবাসী নিজের শহরে বসেই আমরির ডাক্তারদের এ্যাপয়ন্টমেন্ট ও বিভিন্ন পরীক্ষা আর সার্জারির ব্যাপারে জানতে ও বুকিং করতে পারবেন। এছাড়াও ভিসা ও গেস্ট হাউজ বুকিং এর জন্য সহায়তা এবং টেলি মেডিসিনের সুবিধাও থাকবে এই তথ্যকেন্দ্রে।”

রূপক বড়ুয়া আরো জানান, প্রতিটি আমরি হাসপাতালে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের ও তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা লাউঞ্জের ব্যবস্থা আছে। রয়েছে বিশেষ হেল্প ডেস্কও। যেখানে তারা সবরকম সাহায্য পাবেন। ডা. দত্ত আমরি হাসপাতালের বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র ও চিকিৎসা ব্যবস্থার ব্যাপারেও জানান। তিনি বলেন, আমরি হাসপাতালে পূর্বভারত তথা ভারতের অন্যতম সেরা বেসরকারী হাসপাতালদের মধ্যে একটি। এই হাসপাতালে বিভিন্ন রোগের বিশেষ চিকিৎসা করা হয়। হৃদরোগ, স্নায়ুরোগ, পেটের সমস্যা, ক্যান্সার, লিভার বা কিডনির সমস্যা, মহিলাদের রোগ ও অন্যান্য চিকিৎসার ব্যবস্থা আছে।

এসময় উপস্থিত অতিথিদের পক্ষ থেকে মেডিকেল ভিসার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরা হলে রূপক বড়ুয়া বলেন, বিষয়টি পরবর্তী ফ্রাইডে মিটিংয়ে তুলে ধরা হবে। বিশেষ করে আমরি হাসপাতালের এ্যাপয়েনমেন্ট দিয়ে যারা ভারতীয় ভিসার আবেদন করবেন তারা যাতে সহজেই ভিসা পেতে পারেন সেজন্যও চেষ্টা করা হবে বলেও হাসপাতালের খুলনার তথ্যকেন্দ্র থেকে জানানো হয়।

আমরি হাসপাতালের খুলনা তথ্যকেন্দ্রের সমন্বয়কারী মাসুম জাফরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, আমরি হাসপাতালের ডেপুটি ম্যানেজার ইন্টারন্যাশনাল বিজনেস নির্ঝর ঘোষ, কেসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক জিএম শহীদুজ্জামান, খুলনা ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আবু হানিফ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App