×

সারাদেশ

ফেনীতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন শিরীন আখতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

ফেনীতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন শিরীন আখতার

ফেনী -১ আসনে  মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  শিরীন আখতার এমপি।

মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন প্রমূখ।

১৪ দলীয় জোট থেকে এর আগে শিরীন আখতার ফেনী-১ আসনে দু'বার এমপি নির্বাচিত হন।

জোটগত ভাবে এবারও তিনি মনোনয়ন পাবেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলে জানা যাবে। ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে ফেনী ১ আসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App