×

সারাদেশ

কাঁচপুরে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী বাবুল গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

কাঁচপুরে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী বাবুল গ্রেপ্তার

গ্রেপ্তার সন্ত্রাসী বাবুল

সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী বাবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ৫৪ ধারায় আটক দেখিয়ে কোর্ট পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গত (৩০ অক্টোবর) দৈনিক বাংলাদেশ সময়ের' নিজস্ব প্রতিবেদক আব্দুল হালিম নিশাণের উপর অতর্কিত হামলার প্রধান আসামি বাবুল এতদিন আত্নগোপনে ছিল। জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে তাকে আটক করা হয়। ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না দিতে পারায় তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর পশ্চিম বেহাকৈর বেন্ডসমীল এলাকা হতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারি বাবুল হোসেনের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ৫-৬টি মোটরসাইকেলে করে এসে হঠাৎ হামলা করে নিশাণের উপর। এসময় সন্ত্রাসীরা লাঠি-সোঠা দিয়ে নিশাণের উপর এলোপাতাড়ি হামলা করলে মারাত্মকভাবে আহত হন তিনি। ঘটনাস্থলে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে থানার এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে নিশাণকে উদ্ধার করে। ঘটনার প্রেক্ষিতে ওইদিনই সোনারগাঁ থানায় একটি জিডি ও অভিযোগ প্রদান করেন আব্দুল হালিম ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App