×

সারাদেশ

আওয়ামী লীগ থেকে গাইবান্ধার ৫ আসনের তিনটিতেই নারী প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

আওয়ামী লীগ থেকে গাইবান্ধার ৫ আসনের তিনটিতেই নারী প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া গাইবান্ধার তিন নারী প্রার্থী। ভোরের কাগজ

আওয়ামী লীগ থেকে গাইবান্ধার ৫ আসনের তিনটিতেই নারী প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া গাইবান্ধার তিন নারী প্রার্থী। ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি দুটি আসনে মনোনয়ন পেয়েছে পুরুষ প্রার্থী।

মনোনয়ন পাওয়া তিন নারী প্রার্থী হলেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারি, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে বর্তমান সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। এছাড়া নারী ও পুরুষ মিলে দুটি আসনে নতুন মুখ মনোনীত হয়েছেন। তারা হলেন- গাইবান্ধা-১ আসনে মিসেস আফরুজা বারী ও গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ।

অপরদিকে পুরুষ প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এর আগে, ২৬ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ঘোষণার মধ্য দিয়ে দলের প্রার্থী-সমর্থকসহ এলাকার সাধারণ মানুষের সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ায় প্রত্যেকটি আসনে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ করেছে প্রার্থীর কর্মী সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App