×

সারাদেশ

আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামানকে শোকজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম

আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামানকে শোকজ

আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা। ছবি: ভোরের কাগজ

পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর এক নির্বাচনী প্রচারণায় তার এক সমর্থকের দেয়া হুমকির বক্তব্যে নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তাকে তার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা দায়রা জজ মার্জিয়া খাতুন লিখিত ভাবে এ নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়, নাঈমুজ্জামান ভূইয়া গত শনিবার রাত ১০ থেকে ১১টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী এলাকায় একটি নির্বাচনী প্রচারণার আয়োজন করেন। সেখানে নাঈমুজ্জামানের উপস্থিতিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্য দেন।

এ সময় আরিফুল ইসলাম নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থকদের হাড় ভেঙে দিবেন বলে কর্মী-সমর্থকদের নির্দেশ দেন এবং বিপরীত প্রার্থীর সমর্থকদেরকে হুমকি প্রদান করেন। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘন হওয়ায় তার কারণ বুধবারের (৬ ডিসেম্বর) মধ্যে দর্শানোর নোটিশ দেয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা দায়রা জজ মার্জিয়া খাতুন বলেন, নৌকার প্রার্থীর হুমকির সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের নজরে আসে। যেহেতু এ ঘটনায় আচরণবিধিমালা লঙ্ঘন হয়েছে তাই আমরা তার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া সাংবাদিকদের জানান, যে বক্তব্যটির বিষয়ে নোটিশ করেছে সেটি আমার বক্তব্য ছিলনা। তবে আমার মঞ্চে বলেছে সেজন্য আমি এর দায় এড়াতে পারিনা। যেহেতু নোটিশ প্রদান করেছে তাই, বুধবার স্বশরীরে হাজির হয়ে এর জবাব দিবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App