×

সারাদেশ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের পাশে ইত্যাদির সহকারী পরিচালক মোহাম্মদ মামুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের পাশে ইত্যাদির সহকারী পরিচালক মোহাম্মদ মামুন

শীত বস্ত্র তুলে দিচ্ছেন মোহাম্মদ মামুন। ছবি: ভোরের কাগজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা বাগানে একটি শুটিংয়ের কাজ করতে এসে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সহকারি পরিচালক মোহাম্মদ মামুন গরিব চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়বুরিয়া চা বাগানের বেশ কিছু শ্রমিকদের মধ্যে নতুন চাঁদর তুলে দেন মোহাম্মদ মামুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও বাংলাটিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বর্ন চক্রবর্তী প্রমূখ।

মোহাম্মদ মামুন শ্রীমঙ্গল ও কমলগঞ্জে এসে কাজ কাজ করার সময় দেখতে পান কিছু চা শ্রমিক শীতের মধ্যে কাজ করছেন। তাদের এই অবস্থা দেখে তিনি শহর থেকে চাঁদর কিনে এনে শনিবার বিকেলে ও সন্ধ্যায় চা শ্রমিকদের গায়ে এ চাঁদর গুলো জড়িয়ে দেন।

মোহাম্মদ মামুনের এই চাদর পেয়ে চা শ্রমিকরা বেশ খুশি হয়েছেন। চা শ্রমিকরা জানান, এ বছর প্রথম কেউ তাদের শীতের বস্ত্র দিলেন। মোহাম্মদ মামুন একজন মানবিক হৃদয়ের মানুষ। মানুষের দুঃখ কষ্ট দেখলে তার হৃদয় বিচলিত হয় এবং মামুন তাঁর সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App