×

সারাদেশ

কুমিল্লায় নৌকায় ভোট চেয়ে জরিমানা দিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম

কুমিল্লায় নৌকায় ভোট চেয়ে জরিমানা দিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করেন।

শনিবার ( ৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও নিগার সুলতানার উপস্থিতেই সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের জন্য ভোট প্রার্থনা করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান। উপজেলা প্রশাসন রোকেয়া দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে।

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ওমানী তার ভোট চাওয়ার বক্তব্যে বলেন, 'দেবিদ্বারে রাজী মোহাম্মদ ফখরুল একবার উপজেলা চেয়ারম্যান ও দুইবার এমপি নির্বাচিত হয়ে অনেক উন্নয়ন করেছেন। এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনারা সবাই রাজী মোহাম্মদ ফখরুলকে নৌকায় ভোট দিয়ে আবারো বিজয়ী করবেন।

এ সময় উপস্থিত সবাইকে তিনি দু'হাত তোলে নৌকা প্রতীকে ভোট দেয়ার অঙ্গীকার করান। নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, 'আচরণবিধি ভঙ্গ করার দায়ে সঙ্গে সঙ্গেই মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তাকে সতর্কও করা হয়েছে।

এ বিষয়ে দেবিদ্বারের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ওমানীর বক্তব্যে নেয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App