×

সারাদেশ

নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যগুদামের জন্য আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩-২৪ অর্থবছরের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আফসানা। ছবি: ভোরের ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যগুদামের জন্য আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩-২৪ অর্থবছরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আফসানা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা রাইসমিল মালিক সমিতির সভাপতি মো. আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক মো.মাহমুদুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো.আতিকুর রহমান ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিমসহ বিভিন্ন মিলমালিকগন ও সাংবাদিকরা।

খাদ্য গুদাম সূত্র জানায়, ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত। সরাসরি কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৮১০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।

৮০৮ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ইতিমধ্যে ২০ টি রাইস মিলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এ বছর ৪৪ টাকা দরে চাল ক্রয় করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App