×

সারাদেশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি, হামলায় আহত ওসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি, হামলায় আহত ওসি

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও যুবদলের মিছিলের সময় পুলিশের গাড়ি হামলা ও ভাঙচুরের সময় চালায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী উত্তর পাশে পিএবি সড়কে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে বলে জানায় পুলিশ।

আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চাতরী চৌমুহনীর উত্তর পাশে দুপুরের দিকে বিএনপির ব‍্যানার ও পতাকা হাতে একটি মিছিল থেকে ইটপাটকেল ও লাঠি নিয়ে আমাদের ওপরে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের ওসি স্যারসহ একজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে। আহত ওসি স্যারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি ডান চোখে গুরুতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে তাকে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশীদ বলেন, বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় ওসিকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App