×

সারাদেশ

আবদুল মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে নরসিংদীতে শীতবস্ত্র বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

আবদুল মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে নরসিংদীতে শীতবস্ত্র বিতরণ

সাবেক কেবিনেট সচিব, খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে এতিম শিশুদের শীতবস্ত্র বিতরণ করেন আবদুল মোমেন খানের ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: ভোরের কাগজ

আবদুল মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে নরসিংদীতে শীতবস্ত্র বিতরণ

সাবেক কেবিনেট সচিব, খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ করেন আবদুল মোমেন খানের ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: ভোরের কাগজ

সাবেক কেবিনেট সচিব, খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) মোমেন খানের নিজ এলাকা নরসিংদীর পলাশে এতিম শিশুদের শীতবস্ত্র দেয়া হয়। এছাড়া খান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোমেন খানের সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আবদুল মোমেন খানের ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ভোরের কাগজকে বলেন, ‘প্রতি বছরই বাবার মৃত্যুবার্ষিকীতে আমরা এ উদ্যোগ নিয়ে থাকি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারও এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’

আবদুল মঈন খান আরও বলেন, ‘১৯১৯ সালের তৎকালীন ঢাকা জেলার কালীগঞ্জ থানার চরনগরদী গ্রামে জন্ম নেন আবদুল মোমেন খান। ওই এলাকা এখন নরসিংদী জেলার পলাশ থানার অন্তর্ভুক্ত। সত্তর ও আশির দশকে নরসিংদী মহকুমা জেলা ও পলাশ থানা প্রতিষ্ঠার জন্য তার অবদানই ছিল মুখ্য। স্বীকৃতি স্বরূপ এলাকাবাসীর কাছে তিনি আধুনিক নরসিংদীর রূপকার হিসেবে পরিচিত।’

১৯৮৪ সালের ১২ ডিসেম্বর মারা যান আবদুল মোমেন খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App