×

সারাদেশ

এজলাসে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ, দুই পুলিশ প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম

এজলাসে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ, দুই পুলিশ প্রত্যাহার

খুলনার পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল দিয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ছবি: ভোরের কাগজ

মামলার প্রস্তুতি চলছে

খুলনার পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল দিয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। কর্তব্যরত দুই পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতের কোন এক সময় কে বা কারা এজলাস কক্ষের গ্লাস ভাংগা জানালা দিয়ে এটা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাব পত্র পুড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম এগিয়ে দেখে কোর্ট পুলিশ আগুন নিভাচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশসহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা আসামীর কাঠগড়া, চেয়ার ও সোফা পুড়ে গেছে।

পাইকগাছা আইনজীবি সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর বলেন, সকালের দিকে তিনি সংবাদ পান কোর্ট এজলাসে এ ধরণের ঘটনা ঘটেছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা ও নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।

এদিকে খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, জীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, ডিবির ওসি নাছির উদ্দীন, পাইকগাছা থানা (ওসি) মো. ওবাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা জানান নাশকতাকারীরা এটা ঘটিয়েছে। আদালত প্রাঙ্গনে রাতে ডিউটিরত সহকারী পুলিশ উপপুলিশ পরিদর্শক (এএসআই) সোহেল রানা ও পুলিশ কনস্টেবল মনিরুজ্জামানকে তাৎক্ষণিক জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App